1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে গ্রায়েম ক্রেমারের ফেরা ও দীর্ঘ বিরতির রেকর্ডসমূহ মিরপুরে ডেন্টিস্টের ফ্ল্যাটে দুঃসাহসিক সম্পদ সংক্রান্ত ঘটনায় রিয়ালকে হারিয়ে আতলেতিকোর ডার্বি জয়, পয়েন্ট তালিকায় অবনমন নতুন তথ্য: রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মীর মুগ্ধর পরিবারের টানা নবমবার আফ্রিকার সেরা এয়ারলাইন্স ইথিওপিয়ান জীবননগরে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ জাতিসংঘে প্রথমবার তারেক রহমান, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ রাজধানীর ন্যাম ভবনে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু ক্রস-বর্ডার উচ্চশিক্ষা নীতিমালা প্রণয়নের পথে ইউজিসি নারায়ণগঞ্জে মেঘনা নদীতে গোসলে নেমে তিন শিক্ষার্থীর প্রাণহানি

জীবননগরে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী শিশু সন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এসময় তিনিও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। রবিবার (২০শে সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে (৩০) হেফাজতে নিয়েছে পুলিশ। জানা যায়, মৃগমারী গ্রামের আলামিন ও সোনিয়া খাতুন দম্পতি পারিবারিক কলহের জেরে রবিবার সকালে বাগবিতণ্ডা ও মারামারি করেন। পরে স্বামী আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে ঘরে ঘুমিয়ে থাকা ১১ মাস বয়সী শিশুকন্যাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেন মা সোনিয়া খাতুন। এ ঘটনা শিশুটির দাদী দেখে ফেলে বাঁধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আহত করেন সোনিয়া খাতুন। পাশাপাশি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা শিশুকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। শিশুটি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার জন্য শিশুটির মা সোনিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’ উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যা করার পর মায়ের আত্মহত্যার ঘটনা সমাজে প্রায়ই ঘটে থাকে। এ ঘটনাও হয়তো তেমনই। তবে কী কারণে একজন মা এমন পথ বেছে নিলেন সেটাও তদন্তের মাধ্যমে বের করা উচিত বলে মনে করেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun