1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘপাল্লার রুটে ভিয়েতনামের সান ফু কুওক এয়ারওয়েজের নতুন অধ্যায় নিউইয়র্কে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ অর্থনৈতিক বাস্তবতায় জ্বালানির দাম বৃদ্ধি: জাহেদ উর রহমান দিল্লিতে নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম নাফ নদী পোল্ডার প্রকল্প এখন গলার কাঁটা: মন্ত্রী এ্যানি ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ শিশুর বিষয়ে পুলিশের তদন্ত শুরু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মার্ক উড সৌদি-হুথি সংঘাত: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে গভীর উদ্বেগে বাংলাদেশ তেলের দাম বাড়িয়ে গদি টিকবে না: গোলাম পরওয়ার

নিউইয়র্কে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ২০ সেপ্টেম্বর ফক্স নিউজের এক প্রতিবেদনে এই সম্ভাবনার কথা উঠে আসে। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা ও সাবেক ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল থিও ওল্ড জানিয়েছেন, এই বৈঠকটি একটি নাটকীয় মুহূর্ত তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

ইরান ইস্যুতে বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে ট্রাম্প এখন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছে ফক্স নিউজ। এ বিষয়ে দ্রুতই বড় ধরনের অগ্রগতি বা পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সামরিক শক্তি বৃদ্ধি, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা এবং সরাসরি আলোচনায় বসা—এই কয়েকটি পথের কথা বিবেচনা করছেন ট্রাম্প। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, ইরান তার আগের তুলনায় আচরণে ইতিবাচক পরিবর্তন আনবে।

বর্তমানে নিউইয়র্কে চলছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন। ‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অধিবেশনের মূল বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এতে অংশ নিয়ে আন্তর্জাতিক সংকট ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই অধিবেশনে বক্তৃতা দেবেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের অবস্থান জোরালোভাবে তুলে ধরবেন তিনি। এছাড়া অধিবেশনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun