1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে বিদায়ী ভাষণে গুতেরেসের শান্তির আহ্বান ইস্তানবুল বিমানবন্দরে চতুর্থ রানওয়ে চালু হচ্ছে আগামী বৃহস্পতিবার সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী বাংলায় ব্রিটিশ আধিপত্যের সূচনা ও ঔপনিবেশিক রাজনীতির ইতিহাস জীবননগরে ভুল স্বীকার করে শ্রী উজ্জ্বল কুমার স্বর্ণকারের জরুরী সংবাদ সম্মেলন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘপাল্লার রুটে ভিয়েতনামের সান ফু কুওক এয়ারওয়েজের নতুন অধ্যায় নিউইয়র্কে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ অর্থনৈতিক বাস্তবতায় জ্বালানির দাম বৃদ্ধি: জাহেদ উর রহমান দিল্লিতে নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম

সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি বর্তমানে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে তাদের অনুমোদন বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন। এছাড়া গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন তিথি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নুসরাত ফারজানা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা হাসপাতাল ব্যবস্থাপনার বিভিন্ন অনিয়মের বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরলে তিনি এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অ্যান্টিভেনম ও সাপের কামড় প্রসঙ্গে

উপজেলা পর্যায়ের হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও সাপের কামড়ে রোগীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাপের কামড়ের পর রোগী বিষধর সাপের দংশনে আক্রান্ত কি না, তা বোঝার জন্য কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখতে হয়। তবে অনেক সময় হাসপাতালে আসতে দেরি করায় রোগীর অবস্থা বেশি আশঙ্কাজনক হয়ে পড়ে।

  • সাপ দংশনের সঙ্গে সঙ্গে কোনো প্রকার দেরি না করে রোগীকে সরাসরি হাসপাতালে নিয়ে আসুন।
  • দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun