জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় তার এই ভাষণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন নিউইয়র্কের ম্যানহাটনে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুখপাত্র মাহদী আমিন জানান, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তারেক রহমান নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এবারের অধিবেশনে দেশের আবেগ, অনুভূতি এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাংলা ভাষায় জাতির গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরবেন। অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড.সহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।