1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ থামিয়ে হরমুজ খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনা ফিফা আসিয়ান কাপ: মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু বাংলাদেশের বিশ্ববাজারে দাম কমলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর নিইউয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, গুঁড়িয়ে দেয়া হলো পুরো স্থাপনা জাপানে বিদেশিদের স্থায়ী বসবাসের নিয়ম আরও কঠোর হচ্ছে এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বাজিমাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ যানজটের আশঙ্কা নিউইয়র্কে সাংবাদিক আড্ডায় গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ইরানি বিমানের ওপর কড়া নিষেধাজ্ঞা ও বিশ্বজুড়ে চলাচলের হুমকি

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, গুঁড়িয়ে দেয়া হলো পুরো স্থাপনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে এক ভয়াবহ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মুখোশধারী প্রায় আড়াইশ দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ফেলে। এরপর অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা ক্লিনিকের ভেতরে থাকা আল্ট্রাসনোগ্রাম মেশিন, ল্যাবরেটরির যন্ত্রপাতি, ফ্রিজ, এসি, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন আসবাবপত্র ও বিপুল পরিমাণ ওষুধ লুট করে নিয়ে যায়। হামলাকারীরা ক্লিনিকের সরকারি নথি এবং ইপিআই টিকাদান কর্মসূচির গুরুত্বপূর্ণ রেকর্ডও সরিয়ে নেয়। খোঁজ নিয়ে জানা গেছে, মুখোশ পরা ২৫০ জনেরও বেশি দুর্বৃত্ত গতকাল দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। প্রতিষ্ঠানটির আরও অভিযোগ, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের সরকারি রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর। ল্যাপটপ, দুটি প্রিন্টারসহ চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। এ ঘটনায় ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতাকে জড়ো হয়ে থাকতে দেখেছেন।

লুটপাটের পর দুর্বৃত্তরা ভারি যন্ত্রপাতির সাহায্যে কেন্দ্রের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেয়। ক্লিনিকটি যে জায়গায় অবস্থিত, সেই ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। হামলার পর সেখানে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিঃ’-এর সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, ভাঙচুর ও লুটপাটে প্রায় দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, আগামীকাল থেকেই এই কেন্দ্রে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি ছিল।

দীর্ঘ ৫০ বছর ধরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দরিদ্র ও অসহায় শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে আসছে। ডা. নাসরিন আখতার আক্ষেপ করে বলেন, এটি কেবল একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার অধিকারের ওপর চরম আঘাত। তিনি হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকার ও প্রশাসনের কাছে প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতি পূরণ এবং দ্রুত চিকিৎসা কার্যক্রম পুনরায় চালুর আবেদন জানিয়েছেন তিনি।

ঘটনার বিষয়ে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ডা. নাসরিন আখতার বাদী হয়ে দুই থেকে আড়াইশ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। হামলাকারীদের কঠোর শাস্তি ও স্বাস্থ্যসেবার সুরক্ষা নিশ্চিত করার দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun