1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
শাহজালাল বিমানবন্দর দিয়ে ভারতে মাদক পাচারের রুট শনাক্ত আওয়ামী দোসরদের আটক করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও ভাঙচুর: গ্রেপ্তার ৪ থাইল্যান্ডে ভারী বর্ষণে বন্যা, ব্যাংককের ৫০ জেলায় জরুরি অবস্থা ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্ট এলাকায় ককটেল সদৃশ বস্তু উদ্ধার ইলিশ মাছের পুষ্টিগুণ ও খাওয়ার ক্ষেত্রে জরুরি সতর্কতা সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ: সময়সীমা ৩১ জানুয়ারি শাহজালালে ৩৬ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৩ জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে ১৪১ মিলিয়ন ডলার দিল কাতার ককটেল বিস্ফোরণ নিয়ে মন্তব্যের জেরে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত ডিএমপির

থাইল্যান্ডে ভারী বর্ষণে বন্যা, ব্যাংককের ৫০ জেলায় জরুরি অবস্থা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট ব্যাপক জলাবদ্ধতায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নগরীর ৫০টি জেলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে এখন পর্যন্ত শহরটিতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা এই বৃষ্টির কারণে প্রধান সড়ক, বিভিন্ন খাল এবং নিচু এলাকার ঘরবাড়ি ও দোকানপাট পানিতে তলিয়ে গেছে।

বন্যার কারণে ব্যাংককের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক গাড়ি পানির উচ্চতা বেড়ে যাওয়ায় অচল হয়ে রাস্তার ওপরই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানান, নগরীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, নগর কর্তৃপক্ষ দ্রুত পানি নিষ্কাশনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু খালগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় পাম্প করে পানি বের করা কঠিন হয়ে পড়েছে। যারা খালের কাছাকাছি বসবাস করছেন, তারা বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে তিনি সতর্ক করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নর বলেন, বৃষ্টি এখনো থামেনি এবং পরিস্থিতি সামাল দিতে তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। নতুন করে আরও বৃষ্টিপাত না হলে বন্যার পানি নেমে যেতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমতাবস্থায় তিনি শহরের বাসিন্দাদের নিজেদের গাড়ি নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী রোববার পর্যন্ত থাইল্যান্ডের পূর্ব, উত্তর-পূর্ব ও মধ্য অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল, ভূমিধস এবং নদীর পানি উপচে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে। ভারী বৃষ্টির এই সতর্কতা থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun