1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী দোসরদের আটক করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও ভাঙচুর: গ্রেপ্তার ৪ থাইল্যান্ডে ভারী বর্ষণে বন্যা, ব্যাংককের ৫০ জেলায় জরুরি অবস্থা ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্ট এলাকায় ককটেল সদৃশ বস্তু উদ্ধার ইলিশ মাছের পুষ্টিগুণ ও খাওয়ার ক্ষেত্রে জরুরি সতর্কতা সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ: সময়সীমা ৩১ জানুয়ারি শাহজালালে ৩৬ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৩ জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে ১৪১ মিলিয়ন ডলার দিল কাতার ককটেল বিস্ফোরণ নিয়ে মন্তব্যের জেরে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত ডিএমপির ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের পদযাত্রা: ইসলামাবাদে কঠোর নিরাপত্তা

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও ভাঙচুর: গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে চালানো হামলা, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদুল হক বিপুল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সেখানকার দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মূল্যবান চিকিৎসাসামগ্রী, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এরপর ভারী যন্ত্রপাতির সাহায্যে স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি সংগঠনের ব্যানারে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, বিএনপির দুটি পক্ষের মধ্যে জায়গাটির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার রাতে এক পক্ষ স্বাস্থ্যকেন্দ্রটি দখলে নেয়। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun