1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নেপালের হিমলুং হিমাল বেসক্যাম্পে তুষারধসে নিখোঁজ ১০ দীর্ঘ ৮ বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টা বাজারে ফিরল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আটলান্টার চিড়িয়াখানায় আসছে চীনের দুই জায়ান্ট পান্ডা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের প্রার্থীরা যুক্তরাষ্ট্রে শক্তিশালী সামুদ্রিক ঝড় নরইস্টার: বাতিল শত শত ফ্লাইট গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে নির্মাণকাজের অভিযোগ চুয়াডাঙ্গার ডাঃ আফছার উদ্দিন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত মুরগি ও কৃষিপণ্যের আমদানি শুল্ক বাড়াল কাতার নিয়োগপত্র পাননি আড়াই হাজার শিক্ষক প্রার্থী, ক্ষোভে উত্তাল জেলাগুলো নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেকের

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি রামুতে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে রামু উপজেলার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল আমিন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেছুয়াপালং গ্রামের বাসিন্দা মৃত ইব্রাহিম ও খোদেজা বেগমের ছেলে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে নগরীর বাকলিয়া থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় নুরুল আমিনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন।

এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে দ্রুত আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun