1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর ও বৈঠক মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ফিরল টিকাদান কার্যক্রম জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর তৃণমূলের জোড়াফুল প্রতীক কার হবে, তিন মাসে নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ঊর্ধ্বমুখী তেলের বাজার পাকিস্তানের আকাশসীমার বাধায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়ামবাহী কার্গো বিমান প্রবাসী আয় ও রিজার্ভের উল্লম্ফনে শক্তিশালী বাংলাদেশের বৈদেশিক খাত গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে উধাও

গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে নির্মাণকাজের অভিযোগ

কাওসার আহমেদ, গাজীপুর।
  • প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাকা দালান নির্মাণের কাজ শুরুর অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শ্রমিক নিয়ে নির্মাণকাজ শুরু করা হলে স্থানীয়দের বাধার মুখে তা বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নোটিশ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার মাওনা এলাকার মো. মিজানুর রহমানসহ ছয়জন বিরোধপূর্ণ জমির বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা করেন। পরে বিরোধপূর্ণ সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আদেশ দেন। আদালতের আদেশে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ, দখল, দাঙ্গা-হাঙ্গামা, মারামারি কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়—এমন কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।তবে ভুক্তভোগী মিজানুর রহমানের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই ২৬ সেপ্টেম্বর সকালে শ্রমিক নিয়ে জমিতে নির্মাণকাজ শুরু করা হয়। জমি দখলের উদ্দেশ্যেই সেখানে পাকা দালান নির্মাণের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী রাসেল আহমেদ বলেন, “স্যানিটারি মিস্ত্রির কিছু কাজ শুরু করা হয়েছিল। কিন্তু তাদের বাধার মুখে আর কাজ করা হয়নি। এখানে জমি দখলের কোনো ঘটনা ঘটেনি।”এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, জমি দখলের চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ড করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নোটিশ অনুযায়ী, বিরোধপূর্ণ সম্পত্তি শ্রীপুর উপজেলার ৪ নম্বর ধনুয়া মৌজায় অবস্থিত। সংশ্লিষ্ট জমির সিএস/এসএ দাগ নম্বর ১৯৫৭ ও ১৯৫৬ এবং আরএস দাগ নম্বর ৭০৯৯, ৭১০০ ও ৭১০১। নোটিশে মোট ২ একর ৩০ শতাংশ জমির বিবরণ উল্লেখ রয়েছে।আদালতের নির্দেশ অমান্য করে কেউ বিরোধপূর্ণ সম্পত্তিতে প্রবেশ, দখল বা শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা নোটিশেও উল্লেখ করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর ২০২৬ উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun