1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদ সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর ও বৈঠক মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ফিরল টিকাদান কার্যক্রম জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর তৃণমূলের জোড়াফুল প্রতীক কার হবে, তিন মাসে নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ঊর্ধ্বমুখী তেলের বাজার পাকিস্তানের আকাশসীমার বাধায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়ামবাহী কার্গো বিমান প্রবাসী আয় ও রিজার্ভের উল্লম্ফনে শক্তিশালী বাংলাদেশের বৈদেশিক খাত

লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার বিশেষ অভিযানে আটক ২৪৪ কিশোর গ্যাং

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুর জেলাজুড়ে কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা পাঁচ ঘণ্টা ধরে জেলার ছয়টি থানা এলাকায় চালানো বিশেষ সাঁড়াশি অভিযানে ২৪৪ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে এই অভিযানে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও অংশ নেয়। যেসব এলাকায় কিশোরদের আনাগোনা ও উৎপাত বেশি, সেসব স্থানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন। রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা ৫ ঘণ্টার অভিযানে জেলার ছয়টি থানা এলাকা থেকে সর্বমোট ২৪৪ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন এবং কমলনগর থানায় ৫৬ জনকে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, আটকদের কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। ২৪ ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী আরও বলেন, উঠতি বয়সী তরুণ ও কিশোররা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। কিশোর অপরাধ নির্মূলে এ ধরনের নিয়মিত চিরুনি অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun