1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নেপালের হিমলুং হিমাল বেসক্যাম্পে তুষারধসে নিখোঁজ ১০ দীর্ঘ ৮ বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টা বাজারে ফিরল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আটলান্টার চিড়িয়াখানায় আসছে চীনের দুই জায়ান্ট পান্ডা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের প্রার্থীরা যুক্তরাষ্ট্রে শক্তিশালী সামুদ্রিক ঝড় নরইস্টার: বাতিল শত শত ফ্লাইট গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে নির্মাণকাজের অভিযোগ চুয়াডাঙ্গার ডাঃ আফছার উদ্দিন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত মুরগি ও কৃষিপণ্যের আমদানি শুল্ক বাড়াল কাতার নিয়োগপত্র পাননি আড়াই হাজার শিক্ষক প্রার্থী, ক্ষোভে উত্তাল জেলাগুলো

দীর্ঘ ৮ বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টা বাজারে ফিরল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে বাংলাদেশের ভুট্টার বাজারে আবারও ফিরেছে যুক্তরাষ্ট্র। ২০২৫-২৬ বিপণন বর্ষে বাংলাদেশ মোট ভুট্টার ৬ শতাংশ আমদানি করেছে মার্কিন এই দেশ থেকে। চলতি মাসের শুরুতে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জমি নিয়ে বিরোধ থেকে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: পুলিশ। বাড়ছে ভুট্টার উৎপাদন, কমছে আমদানি নির্ভরতা।

পশুখাদ্য শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০২৬ বিপণন বর্ষে বাংলাদেশ ১৭ লাখ ৪০ হাজার টনেরও বেশি ভুট্টা আমদানি করেছে। এর মধ্যে প্রায় ১ লাখ ১১ হাজার টন ভুট্টা এসেছে যুক্তরাষ্ট্র থেকে, যা চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ‘আপসেট হতেই পারে’, মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাউদ্দিন।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ভুট্টার সবচেয়ে বড় সরবরাহকারী দেশ এখন ব্রাজিল। মোট আমদানির ৬৮ শতাংশই আসছে দক্ষিণ আমেরিকার এই দেশ থেকে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যারা মোট আমদানির ২৪ শতাংশ সরবরাহ করছে। আগের বিপণন বর্ষে ব্রাজিলের আধিপত্য আরও বেশি ছিল, যখন বাংলাদেশ তার মোট চাহিদার প্রায় ৯৩ শতাংশই সেখান থেকে আমদানি করত। অবশিষ্ট ৪ শতাংশ আর্জেন্টিনা এবং ২ শতাংশ পাকিস্তান থেকে এসেছিল। এর ফলেই শীর্ষ সরবরাহকারী হিসেবে উঠে আসে ব্রাজিল।

ঐতিহাসিকভাবে ভারত বাংলাদেশের ভুট্টার প্রধান জোগানদাতা থাকলেও, ২০২৪ সাল থেকে দেশটি জৈব জ্বালানি বা বায়োফুয়েল উৎপাদনে মনোযোগ দেওয়ায় রপ্তানি কমিয়ে দিয়েছে। ফলে বিকল্প উৎস হিসেবে ব্রাজিল শীর্ষস্থান দখল করে নেয়। কারণ হিসেবে তুলনামূলক কম দাম, পরিবহন ব্যবস্থা এবং পণ্য পৌঁছাতে কম সময় লাগার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই নতুন করে ভুট্টা আমদানি শুরু হয়েছে। মূলত দুই দেশের মধ্যকার বার্ষিক ৬ দশমিক ২ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং শুল্ক সংক্রান্ত ঝুঁকি এড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। উল্লেখ্য, এর আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হলেও মার্কিন সুপ্রিম কোর্ট তা অবৈধ ঘোষণা করেছিলেন। বিশ্লেষণ / হাসিনা ইস্যু ঢাকা ও নয়াদিল্লির ওপর ছেড়ে দিল ওয়াশিংটন। স্থবির হয়ে আছে বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ।

মার্কিন কৃষি বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বিপণন বর্ষে বাংলাদেশের বেসরকারি খাত ১৮ লাখ টন ভুট্টা আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। দেশের পশুখাদ্য খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ভুট্টার এই বৈচিত্র্যপূর্ণ আমদানির ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun