1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিকতায় পড়ার কারণ ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে: জ্বালানি মন্ত্রী কেন বিশ্বজুড়ে বাড়ছে বোয়িং বিমানের চাহিদা? গাজার মানবিক সংকট নিরসনে কাতার-জর্ডান-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নেপালের হিমলুং হিমাল বেসক্যাম্পে তুষারধসে নিখোঁজ ১০ দীর্ঘ ৮ বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টা বাজারে ফিরল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আটলান্টার চিড়িয়াখানায় আসছে চীনের দুই জায়ান্ট পান্ডা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের প্রার্থীরা যুক্তরাষ্ট্রে শক্তিশালী সামুদ্রিক ঝড় নরইস্টার: বাতিল শত শত ফ্লাইট

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মোট ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। নিউগিনি প্রোপার্টিজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। রোববার দুপুরে তিনি এ তথ্য জানান।

এর আগে গত শনিবার দিবাগত রাতে স্টুডিওতে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন সালমান মুক্তাদির। ওইদিন রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওর মাধ্যমে তিনি বিষয়টি সামনে আনেন। ভিডিওতে স্টুডিওর ভেতরের আসবাবপত্র ও সরঞ্জামের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। এতে চেয়ার, টেবিল ও টেলিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun