কুমিল্লায় কিশোর অপরাধ দমনে ফের কঠোর অবস্থানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার ১৮টি থানায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে। রবিবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিউইয়র্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়েছে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে অপরাধমূলক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, কিশোররা যেন গ্যাং কালচারের মতো অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে নিয়মিত এমন বিশেষ অভিযান চালানো হচ্ছে। অপরাধ প্রতিরোধ এবং কিশোরদের মূলধারার জীবনে ফিরিয়ে আনতে প্রশাসনের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।