1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
গাজার মানবিক সংকট নিরসনে কাতার-জর্ডান-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নেপালের হিমলুং হিমাল বেসক্যাম্পে তুষারধসে নিখোঁজ ১০ দীর্ঘ ৮ বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টা বাজারে ফিরল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আটলান্টার চিড়িয়াখানায় আসছে চীনের দুই জায়ান্ট পান্ডা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের প্রার্থীরা যুক্তরাষ্ট্রে শক্তিশালী সামুদ্রিক ঝড় নরইস্টার: বাতিল শত শত ফ্লাইট গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে নির্মাণকাজের অভিযোগ চুয়াডাঙ্গার ডাঃ আফছার উদ্দিন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত মুরগি ও কৃষিপণ্যের আমদানি শুল্ক বাড়াল কাতার

চুয়াডাঙ্গার ডাঃ আফছার উদ্দিন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

এন আর নাছিম, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গোকুলখালী ডাঃ আফছার উদ্দিন কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মাহবুবুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “শিক্ষা জীবনের একাদশ ও দ্বাদশ শ্রেণি ক্যারিয়ার গড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সময়নিষ্ঠতা, অধ্যবসায় ও অনুশাসন মেনে চললে সফল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।” তিনি নতুনদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি কলেজের বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ কারণবশত আমন্ত্রিত প্রধান অতিথি—চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ডাঃ আফছার উদ্দিন কলেজের সভাপতি জনাব বি.এম. তারিক-উজ-জামান উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun