1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি: ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষককে সর্বহারা পরিচয় দিয়ে হুমকি রাজনৈতিক মদদে দখল-চাঁদাবাজিতে উদ্বিগ্ন ৩৮ বিশিষ্ট নাগরিক আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনাল: ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা চুক্তিভঙ্গ ও অসম্পূর্ণ কাজের দায়ে ১২ লাখ রিয়াল জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি রূপপুরে ইউরেনিয়াম পরিবহন: আকাশসীমা নিয়ে যা জানাল পাকিস্তান কুষ্টিয়ায় কিশোরীকে নির্যাতনের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অসমাপ্ত আত্মজীবনী কি নিষিদ্ধ? ইতিহাসের পাতা মোছা যায় না

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই ও আগস্ট সময়ে বাংলাদেশ মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। গত অর্থবছরের একই সময়ে এই ঋণের পরিমাণ ছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা ৮ হাজার ১৩১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধের হার ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বেড়েছে।

দুই মাসে পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি হিসেবে খরচ হয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা ৬ হাজার ৩৬৯ কোটি টাকা। বাকি ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া একই সময়ে বাংলাদেশ নতুন করে ২৪ কোটি ডলার বিদেশি ঋণ পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun