1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনাল: ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা চুক্তিভঙ্গ ও অসম্পূর্ণ কাজের দায়ে ১২ লাখ রিয়াল জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি রূপপুরে ইউরেনিয়াম পরিবহন: আকাশসীমা নিয়ে যা জানাল পাকিস্তান কুষ্টিয়ায় কিশোরীকে নির্যাতনের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অসমাপ্ত আত্মজীবনী কি নিষিদ্ধ? ইতিহাসের পাতা মোছা যায় না নৈরাজ্য নেই, আগের চেয়ে দেশের পরিস্থিতি ভালো: তথ্য উপদেষ্টা দক্ষিণ এশিয়ার সেরা আঞ্চলিক এয়ারলাইন্স তালিকায় ইউএস-বাংলার উন্নতি আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশের তীব্র নিন্দা কাতারের ফেনীতে প্রধানমন্ত্রী: বৃহস্পতিবার দিনভর থাকছে নানা কর্মসূচি

চুক্তিভঙ্গ ও অসম্পূর্ণ কাজের দায়ে ১২ লাখ রিয়াল জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাতারে একটি নির্মাণ প্রকল্পের কাজ অসম্পূর্ণ রাখা এবং চুক্তিভঙ্গের দায়ে এক কোম্পানি ও দুইজন ব্যক্তির দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। আল শার্ক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ক্যাসেশন কোর্ট অভিযুক্তদের আবেদন গ্রহণ না করে নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন। ফলে ক্ষতিগ্রস্ত অপর এক বাণিজ্যিক কোম্পানিকে অগ্রিম পরিশোধিত ১ মিলিয়ন ১২ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ আরও ১ লাখ রিয়ালসহ মোট ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ফেরত দেওয়ার আইনি নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নথি বিশ্লেষণ করলে দেখা যায়, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিকদের জন্য আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য উভয় পক্ষের মধ্যে চুক্তি হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী বাদী কোম্পানি সময়মতো সকল আর্থিক বাধ্যবাধকতা পূরণ করে এবং কিস্তির অর্থ নিয়মিত পরিশোধ করে আসছিল। কিন্তু অভিযুক্ত কোম্পানিটি নির্ধারিত সময়সীমা ও কাজের গুণমান বজায় রাখতে ব্যর্থ হওয়ার পাশাপাশি মাঝপথে নির্মাণকাজ বন্ধ করে দেয়। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।

এই পরিস্থিতিতে ভুক্তভোগী কোম্পানিটি ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা দায়ের করে। একজন বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদনের ভিত্তিতে তারা অসম্পূর্ণ কাজের মূল্য বাবদ ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল এবং ত্রুটিপূর্ণ কাজের জন্য ক্ষতিপূরণ দাবি করে। আদালত সব দিক পর্যালোচনা করে দেখেন যে, বাদীপক্ষ চুক্তির সব শর্ত মেনে চললেও অভিযুক্ত কোম্পানি তা পালনে ব্যর্থ হয়েছে, যা সরাসরি চুক্তিভঙ্গের সামিল। এই রায়ের বিরুদ্ধে অভিযুক্তরা আপিল করলেও শেষ পর্যন্ত ক্যাসেশন কোর্ট তা খারিজ করে চূড়ান্ত রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun