1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে প্রস্তাব চেয়েছে বিশেষ কমিটি সন্ত্রাস-নৈরাজ্য কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না: গাজীপুর মহানগর বিএনপি ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি: ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষককে সর্বহারা পরিচয় দিয়ে হুমকি রাজনৈতিক মদদে দখল-চাঁদাবাজিতে উদ্বিগ্ন ৩৮ বিশিষ্ট নাগরিক আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনাল: ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা চুক্তিভঙ্গ ও অসম্পূর্ণ কাজের দায়ে ১২ লাখ রিয়াল জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি রূপপুরে ইউরেনিয়াম পরিবহন: আকাশসীমা নিয়ে যা জানাল পাকিস্তান

সন্ত্রাস-নৈরাজ্য কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না: গাজীপুর মহানগর বিএনপি

কাওসার আহমেদ, গাজীপুর।
  • প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সন্ত্রাস-নৈরাজ্য কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না: গাজীপুর মহানগর বিএনপি কাওসার আহমেদ, গাজীপুরপরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। সমাবেশে দলটির নেতারা বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে যে কর্মকাণ্ড চালিয়েছে, তা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ব্যাপক বিরোধিতা সৃষ্টি হয়েছে।বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে তাঁরা মনে করেন। তাঁদের অভিযোগ, দেশের ভেতরে ‘পরাজিত শক্তি’ খুনখারাবি, অগ্নিসংযোগ ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দলের নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।সমাবেশে বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, রকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বশির আহমেদ, সরকার জাবেদ সুমন, আ ফ ম মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, সুরুজ আহমেদ, বশির আহমেদ বাচ্চু, গাজী সালাহউদ্দিন, জয়নাল আবেদীন তালুকদার, সাহাদাত হোসেন শাহীন ও আরিফ হাওলাদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun