1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ইন্দোনেশিয়ার কাছে অসহায় বাংলাদেশ: বিরতির আগেই হজম ৬ গোল আমাদের ৫টি মিনিট সময় দিন, আশুলিয়ার মাদ্রাসা রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে ট্রাস্ট পরিবারের আরজি বরিশাল নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যুতে চাঞ্চল্য বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা: নেতৃত্বে রহমত শাহ পাবনার শরৎনগর পশুর হাট: গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৪ কাতারে ৩০ সেপ্টেম্বরের চাকরির খবর ও কিছু জরুরি সতর্কতা ডিসেম্বরে কোনো অস্থিরতা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার প্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ বৃদ্ধিতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগের পরিধি বাড়ানো এবং রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে চীনের সহায়তা কামনা করেছেন রাষ্ট্রপতি। বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গভবনে বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই আহ্বান জানান। রোহিঙ্গা সংকট মোকাবিলায় চীনের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা প্রশংসার দাবি রাখে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতির আশা, চীন এ বিষয়ে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখবে যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি তৈরি পোশাক, ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সৌরশক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন। এছাড়া কুনমিং-চট্টগ্রাম করিডর ও চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের মতো আঞ্চলিক যোগাযোগ স্থাপনের উদ্যোগকে তিনি স্বাগত জানান। পারস্পরিক স্বার্থে অংশীদারদের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে তিনি দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেন। রাষ্ট্রপতি বলেন, ১৯৭৭ ও ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফর এবং ২০২৬ সালের এপ্রিলে তার নিজের ও বাংলাদেশের প্রতিনিধি দলের চীন সফরের মাধ্যমে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তরুণ নেতৃত্ব ও শিক্ষার্থীদের সফর বিনিময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে বলে তিনি মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun