1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক ও ডা. জুবাইদা রহমান গণমাধ্যম সমাজের আয়না, নিরপেক্ষতা বজায় রাখা জরুরি: এমপি মোশাররফ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, হারের দায় নিলেন লিটন সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

গণমাধ্যম সমাজের আয়না, নিরপেক্ষতা বজায় রাখা জরুরি: এমপি মোশাররফ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, গণমাধ্যম হলো সমাজের আয়না। শনিবার দুপুরে কলাপাড়া পৌর অডিটোরিয়াম মিলনায়তনে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘আপন নিউজ ডটকম’-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কেবল সমালোচনা নয়, বরং সমাজের অনিয়ম ও অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক খবরাখবরও গুরুত্বসহকারে প্রচার করতে হবে। এর মাধ্যমেই গণমাধ্যমের প্রকৃত নিরপেক্ষতা বজায় থাকবে এবং ভালো কাজ করতে উৎসাহীরা আরও অনুপ্রেরণা পাবেন। এতে সমাজে ইতিবাচক কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং ভালো কাজ করা ব্যক্তিরা আরও উৎসাহিত হবেন।’।

ফ্যাসিবাদী সরকারের সময়ের উদাহরণ টেনে এমপি মোশাররফ হোসেন বলেন, তৎকালীন প্রভাবশালী র‌্যাব প্রধান বেনজীর আহমেদের অন্ধকার ও অবৈধ সম্পদের বিষয়টি সর্বপ্রথম গণমাধ্যমই প্রকাশ্যে এনেছিল। সাহসিকতার সাথে সংবাদ প্রকাশের কারণেই বেনজীরের শেষ রক্ষা হয়নি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কীভাবে সমাজের আমূল পরিবর্তন আনতে পারে, এটি তার একটি বড় দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ‘আপন নিউজ ডটকম’-এর সম্পাদক ও প্রকাশক আলমগীর সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। এছাড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বরের সঞ্চালনায় আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun