1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান গোদাগাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ, অর্থ লেনদেনের দাবি সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: চার ক্ষেপণাস্ত্রসহ প্রজেক্টাইল ধ্বংস ফরিদপুরের দুর্গম চরে বজ্রপাত রোধে ৫০০ তালবীজ রোপণ মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ: চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’ রাজশাহীতে বিদ্যালয় মাঠে কলাগাছ ও কার্যালয়ে তালা দাতার জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

ফরিদপুরের দুর্গম চরে বজ্রপাত রোধে ৫০০ তালবীজ রোপণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফরিদপুর জেলা পরিষদের সহায়তায় পরিবেশ উন্নয়ন ফোরামের আয়োজনে শনিবার দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়িত হয়। উদ্যোগের অংশ হিসেবে হাওলাদার কান্দি মাদ্রাসা ঘাট থেকে নুর উদ্দিন সরদার কান্দি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ৫০০টি তালবীজ রোপণ করা হয়েছে। এছাড়া এলাকার নারীদের একটি মাদ্রাসার মাঠে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সরদার, পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদরপুর পরিবেশ ফোরামের আহ্বায়ক কবির হোসাইন, ক্যাব ফরিদপুরের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, ক্যাব সদস্য ও দীপ্ত টিভির প্রতিনিধি মো. ইয়াকুব আলী তুহিন, সুজন সদরপুরের সহসভাপতি সৈয়দ মাহমুদুজ্জামান মিল্টন, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা মুন্নী, পরিবেশ উন্নয়ন ফোরামের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন এবং শিক্ষক মো. ইশতিয়াক। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, প্রতি বছরই বজ্রপাতে দেশজুড়ে অনেক প্রাণহানির ঘটনা ঘটে, যার প্রভাব চরাঞ্চলেও পড়ে। এই ঝুঁকি হ্রাসের লক্ষ্যেই তালগাছ রোপণের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, চরাঞ্চলে তালগাছের সংখ্যা বাড়লে বজ্রপাতের ঝুঁকি অনেকটা কমে আসবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সরদার জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও বজ্রপাতের বিপদ থেকে বাসিন্দাদের রক্ষা করতেই তালবীজ রোপণ ও ফলদ-ঔষধি চারা বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন যাতে এই উদ্যোগটি দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun