1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম

বিশ্ব শিক্ষক দিবসে গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত ৩০ শিক্ষককে সম্মাননা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন প্রধান অতিথি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এস এম রফিকুল ইসলাম বলেন, শিক্ষকেরা জাতি গঠনের কারিগর। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্ত শিক্ষকেরা শিক্ষা বিস্তার ও সমাজ গঠনে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নেও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল হান্নান সজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকসহ প্রায় ৭০০ শিক্ষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun