1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো হার্নিয়া অস্ত্রোপচার শিল্পপ্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে গাজীপুরে জনপরামর্শ সভা সংসদ সদস্য রুমিন ফারহানা: বিএনপিতে ফেরা নিয়ে যা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় বিধবা আয়শা বেগম নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল সেঞ্চুরিয়নে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: নেই বিশেষজ্ঞ স্পিনার নিউজিল্যান্ড-ভারত টেস্ট ড্রয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে অস্ট্রেলিয়া নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে কনস্টেবল নিহত বাংলাদেশে প্রতিটি ঘটনায় ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম

পারলে দায়িত্ব ছাড়ুন, সরকারকে হুঁশিয়ারি গোলাম পরওয়ারের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১–দলীয় ঐক্য। এই কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের সমালোচনার জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার যদি দেশ পরিচালনায় ব্যর্থ হয়, তবে তাদের উচিত তা স্বীকার করে ক্ষমা চাওয়া। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সোমবার আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা বলেন। ১১–দলীয় ঐক্যের লংমার্চ নিয়ে সরকার–সংশ্লিষ্ট ব্যক্তিদের সমালোচনার বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ওনারা বলেন যে কেবল ছয় মাস হলো লংমার্চের দরকারটা কী। সরকারের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘না পারলে আপনি বলেন যে আমরা পারছি না, আমাদেরকে মাফ করে দেন। তো দেশবাসী প্রশ্ন করে, এই যে সাত দফার ব্যাপারে আমাদের যে বক্তব্য, এই ব্যর্থতার আপনাদের দরকারটা কী?’।

সরকারসংশ্লিষ্টদের সমালোচনার পাল্টা জবাবে গোলাম পরওয়ার বলেন, সরকার মনে করছে ছয় মাসেই কেন লংমার্চের প্রয়োজনীয়তা দেখা দিল। কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার বদলে বেড়েই চলেছে। এ পরিস্থিতি সামাল দিতে না পারলে সরকারকে সরাসরি স্বীকার করতে হবে তারা ব্যর্থ, অন্যথায় দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। তিনি বলেন, জনগণের দুর্ভোগের কারণেই এই লংমার্চ সময়োপযোগী ও যৌক্তিক। একের পর এক কমার পরিবর্তে শুধু বাড়ছে।

লংমার্চের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, ৩১ অক্টোবর সকাল সাতটায় ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে কর্মসূচির উদ্বোধন হবে। এরপর পদ্মা সেতু ও মাওয়া সড়ক হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, ফকিরহাট, খুলনা ও যশোর হয়ে ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৌঁছাবে এই লংমার্চ। কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। যাত্রাপথে শরীয়তপুরের জাজিরা, বাগেরহাটের ফকিরহাট, খুলনার শিববাড়ি ও ফুলতলা, যশোরের চাঁচড়া এবং ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। এ জন্য এই লংমার্চ অত্যন্ত সময় উপযোগী এবং যুক্তিসংগত।’।

গোলাম পরওয়ার বলেন, লিয়াজোঁ কমিটির এই সভায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে তার মুক্তির দাবি তোলা হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার নিন্দা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ জানানো হয়। এছাড়া দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। গোলাম পরওয়ার জানান, সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দা জানিয়ে ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করা হয়েছে।

লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যয় জানিয়ে জামায়াত নেতা বলেন, কর্মীরা কোনো প্রকার উসকানিতে পা না দিয়ে চরম ধৈর্য ধারণ করবেন। এছাড়া অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। প্রস্তুতি সভায় জাতীয় নাগরিক পার্টির আবদুল্লাহ আল আমিন, খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী, এবি পার্টির আবদুল্লাহ আল মামুন, নেজামে ইসলামীর মুসা বিন ইযহার ও ডেভেলপমেন্ট পার্টির নিজামুল হকসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun