1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শাহজালালে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট ও ল্যাপটপ জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৬৩১ কার্টন বিদেশি সিগারেটসহ মূল্যবান পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে সিগারেটের পাশাপাশি একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ রয়েছে, যার মোট আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার সিআইআইডির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এবং এয়ারপোর্ট সি-শিফটের কর্মকর্তারা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শারজাহ থেকে ঢাকায় অবতরণকারী জি৯ ৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগ স্ক্যান ও তল্লাশি করা হয়। তল্লাশিতে তিন যাত্রীর ব্যাগেজ থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে মোহাম্মাদ শাহিন নামে এক যাত্রীর ব্যাগ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। এছাড়া যাত্রী কে এম ফজল হকের ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। অপর যাত্রী বেলায়েত ভুঁইয়া হোসাইনের কাছ থেকে উদ্ধার করা হয় ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, বিমানবন্দরের ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য দেশে আনার চেষ্টা করা হচ্ছিল। আইন অনুযায়ী চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। অবৈধভাবে বিদেশি পণ্য আনার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার কথাও জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun