1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তরুণের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় রিওন হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিওন মহেশপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে। দুর্ঘটনায় তার সাথে থাকা বন্ধু নাফিজ গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে বন্ধু নাফিজকে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে গিয়েছিলেন রিওন। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিওন মারা যান। স্থানীয়রা আহত নাফিজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিওনের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার কাজ চলছে এবং এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun