1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে গোল ও জয়ে বিদায় মেসির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় জয় পেয়েছে আর্জেন্টিনা। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে মাঠ ছেড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজের বিদায়ী ম্যাচে মেসি নিজে একটি গোল করেছেন এবং অপর একটি গোলে অবদান রেখেছেন। যে বল দিয়ে শেষ ম্যাচ খেলছেন মেসি, লেখা ‘দ্য লাস্ট ড্যান্স’।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর আর্জেন্টিনা তাদের আক্রমণের ধার বাড়ায়। ৪৮ মিনিটে কর্নার কিক থেকে আসা বলে নিকোলাস ওতামেন্দি ডান পায়ের শটে লক্ষ্যভেদ করলে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। মেসির নিখুঁত ক্রসেই ওতামেন্দি এই গোলটি করার সুযোগ পান। বিরতির পর অবশ্য দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা।

৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের জোরালো শট বেনিনের রক্ষণভাগকে পরাস্ত করে জালে জড়ায়। এই গোলের মূল কারিগর ছিলেন মেসি, যার নিখুঁত পাস থেকে পাজ স্কোরশিটে নাম লেখান। এর আগেই ৪৩ মিনিটে জুলিয়ান আলভারেজ মেসির থ্রু বলে দারুণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু বেনিন গোলরক্ষক মার্সেল দান্দজিনু তা রুখে দেন।

ম্যাচের ৭১ মিনিটে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি আসে মেসির পা থেকে। অগাস্টিন গিয়াই ফাউলের শিকার হলে আর্জেন্টিনা পেনাল্টি পায়। পেনাল্টি স্পট থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে নিজের বিদায়ী ম্যাচটিকে অনন্য উচ্চতায় নিয়ে যান মেসি। ম্যাচে গোল পাওয়ার আগে ও পরে তিনি বেশ কয়েকবার প্রতিপক্ষের গোলরক্ষককে পরীক্ষার মুখে ফেলেন।

পুরো ম্যাচে আর্জেন্টিনা একচ্ছত্র আধিপত্য ধরে রাখলেও বেনিনও কয়েকবার পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করে। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ছিলেন সতর্ক। প্রথমার্ধ শেষে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মেসি, ওতামেন্দি ও নিকো পাজের নৈপুণ্যে জয়ের পথ সুগম হয়।

কোচ লিওনেল স্কালোনি দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন আনেন। ৫৯ মিনিটে নিকো পাজ মাঠে নামেন রদ্রিগো দে পলের বদলে এবং ৬০ মিনিটে জুলিয়ান আলভারেজের পরিবর্তে মাঠে প্রবেশ করেন নিকোলাস গনসালেস। পরবর্তী সময়ে লাওতারো মার্তিনেজ, এনজো ফার্নান্দেস, ক্রিস্তিয়ান রোমেরো ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকেও পরিবর্তন করা হয়। বেনিনও তাদের দলে কয়েক দফা পরিবর্তন এনে গোল পরিশোধের চেষ্টা চালায়, কিন্তু সফল হয়নি।

ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে জিওভানি লো সেলসোর সহায়তায় মেসি আবারও গোল করার সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু বেনিনের বদলি গোলরক্ষক স্যাতুর্নিন আলাগবে তা ব্যর্থ করে দেন। যোগ করা সময়ের ৯৫ মিনিটে মেসির নেওয়া সরাসরি ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি আর্জেন্টিনা। তবে তার শটও বেনিনের গোলরক্ষকের দুর্দান্ত সেভে আটকে যায়। অন্যদিকে বেনিনও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। তবে প্রথম ৪৫ মিনিটে দুই দলই গোল করতে ব্যর্থ হয়।

ম্যাচ শেষে এস্টাডিও মনুমেন্টালে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। বিদায়ী সুরের সাথে বুয়েন্স আয়ার্সের রাতের আকাশে লেজার লাইটে ভেসে ওঠে মেসির ১০ নম্বর জার্সি ও বিদায়ী বার্তা। ভক্তদের কান্নার রোল আর আবেগপূর্ণ আয়োজনের মাধ্যমে জাতীয় দলের হয়ে শেষবারের মতো আর্জেন্টিনার মাঠ ত্যাগ করলেন ফুটবলের এই জাদুকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun