1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম

ড্রোন শোতে আবেগঘন বিদায় পেলেন লিওনেল মেসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফুটবল ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া ম্যাচে মেসি তার স্বভাবজাত ছন্দেই ছিলেন। এদিন তিনি সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন এবং ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই একটি গোল করেছেন। ক্যারিয়ারের ২০৮তম আন্তর্জাতিক ম্যাচে নামা মেসি এই গোলটির মাধ্যমে নিজের গোলসংখ্যা ১২৬-এ উন্নীত করলেন। এছাড়া আলবিসেলেস্তেদের হয়ে ৭০টি অ্যাসিস্ট নিয়ে নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। অসংখ্য রেকর্ড, ব্যক্তিগত অর্জন আর দলীয় সাফল্যে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটিয়েছেন তিনি। বিদায়ী ম্যাচেও ছিলেন নিজের চেনা ছন্দে। তবে খেলা শেষ হলেও মনুমেন্টালের গ্যালারি ছাড়েননি দর্শকেরা।

ম্যাচ পরবর্তী সময়ে দর্শকদের আবেগঘন মুহূর্ত উপহার দিতে আয়োজন করা হয় এক বর্ণিল ড্রোন শোর। আকাশে ড্রোনগুলো একে একে ফুটিয়ে তোলে মেসির ১০ নম্বর জার্সি ও নাম। তবে সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্যটি ছিল যখন ড্রোনগুলোর সমন্বয়ে ২০২২ সালের বিশ্বকাপ জয়ী মেসির ট্রফি উঁচিয়ে ধরার আইকনিক মুহূর্তটি আকাশে ফুটে ওঠে। বেনিনের বিপক্ষে ম্যাচে নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে গোল দুটি করিয়ে মেসি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার সৃজনশীলতার শেষ ছাপটিও রেখে গেলেন। মাঠে উপস্থিত হাজারো দর্শকের অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো তাদের প্রিয় অধিনায়ককে বিদায় জানানোয় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। সেই মেসিই এবার জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমে পেরিয়ে গেলেন ক্যারিয়ারের আরেকটি আবেগঘন অধ্যায়। আর ম্যাচ শেষে মনুমেন্টালে অপেক্ষা করছিল মেসিকে ঘিরে আরও বিশেষ এক বিদায়ী আয়োজন। ম্যাচ শেষে মেসির হাতে স্মারক হিসেবে একটি বক্স তুলে দেন রেফারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun