1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা সংকট: অনির্দিষ্টকাল বোঝা বইতে পারবে না বাংলাদেশ নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ভারতের সিইসির পদত্যাগের দাবিতে উত্তাল বিরোধী জোট ও তরুণেরা গোঁসাইয়ের দহ বাঁচাতে চাই টেকসই ও সমন্বিত উদ্যোগ বাস্তবে মন্ত্রীর মর্যাদা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী যুক্তরাষ্ট্রের ইংলিশ অ্যাকসেস প্রোগ্রামে সাফল্য পেলেন সমৃদ্ধি হালদার অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা কাজে লাগাতে যাত্রা শুরু রিটায়ারএক্সপার্টের মতিঝিলের ঐতিহাসিক ‘বাংলার বাণী’ ভবন এখন কার দখলে? ঢাকা-৫ আসনের উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীকে জামায়াত এমপির ধন্যবাদ এপ্রিল-জুন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধিতে ঊর্ধ্বগতি ৪.৬০ শতাংশ

বাস্তবে মন্ত্রীর মর্যাদা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সিনেমার পর্দায় প্রতিবাদী মন্ত্রীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমাটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল। এবার সেই চরিত্রের মতোই বাস্তবেও মন্ত্রীর মর্যাদা পেলেন এই তারকা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর সমমর্যাদার। চরিত্রটি দুই বাংলার দর্শকের কাছেও বেশ জনপ্রিয়তা পায়। এবার সেই পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের নতুন দায়িত্বের মিল তৈরি হলো।

বুধবার (৭ অক্টোবর) রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এর পাশাপাশি মিঠুন চক্রবর্তীকে আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব অর্পণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

রাজনৈতিক অঙ্গনেও মিঠুন চক্রবর্তী সক্রিয় রয়েছেন বেশ কিছুদিন ধরে। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন। অভিনয় ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন তিনি রাজনীতির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও প্রশাসনিক ভূমিকার সাথেও যুক্ত হলেন। তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে সিনেপ্রেমী ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun