1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাটোরে ট্রেনের সিট থেকে মিলল জার্মান পর্যটকের ল্যাপটপ অ্যানফিল্ডে ‘প্রতারক’ দুয়ো শুনেও লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে: তারেক রহমান কুমিল্লায় স্কুলছাত্রী মৃত্যুর ঘটনায় প্রেমিক রাজু কক্সবাজারে গ্রেপ্তার ১৬ কোটি টাকার সোনা পাচার রিয়াদ বিমানবন্দরে হুথি হামলা: ১২ জন নিহত, তীব্র নিন্দা আমাকে ‘নিরাপত্তা সংক্রান্ত ঘটনায়’ করা হয়েছিল: ধ্রুব রাঠি সপ্তাহব্যাপী গণসংযোগ ও শাহবাগে প্রতিবাদ করবে এনসিপি সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা, পর্যটকদের ফেরার নির্দেশ যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ দাবিতে ঘেরাও

রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে ইয়েমেনের হুথি গোষ্ঠীর চালানো নজিরবিহীন হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। ভয়াবহ এই হামলায় হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং হামলার বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দোহা এই হামলার ঘটনায় “কঠোরতম ভাষায়” নিন্দা জ্ঞাপন করছে। একই সাথে এই হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকের নিরাপত্তা, বেসামরিক বিমান চলাচল ও আঞ্চলিক নিরাপত্তার প্রতি এক প্রত্যক্ষ ও গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে। একই সাথে নিজ দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষায় সৌদি আরব সরকারের গৃহীত যেকোনো বিধিসম্মত পদক্ষেপ ও সিদ্ধান্তের প্রতি দোহার পূর্ণ সমর্থন থাকবে। বিবৃতিতে স্পষ্টভাবে জোর দিয়ে বলা হয়, সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা কাতারের নিজস্ব নিরাপত্তা এবং গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর যৌথ নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাতার সরকার এই হামলায় নিহত শহীদদের পরিবার, সৌদি সরকার এবং দেশটির সাধারণ জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে এবং আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun