নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপটি উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নাটোর শহরের নিচা বাজার এলাকার কাপুড়িয়াপট্টির একটি কাপড়ের দোকান থেকে এটি উদ্ধার করা হয়। একই দিন রাত নয়টার দিকে নাটোর সদর থানায় প্রেস ব্রিফিং করে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
পুলিশ সুপার জানান, ল্যাপটপ হারানোর পরদিন সকালে কাপুড়িয়াপট্টির বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগটি নিয়ে নওগাঁ চলে যান এবং পরবর্তীতে ব্যাগ খুলে ল্যাপটপ দেখার পর তাঁর ছেলে অন্তরের সঙ্গে আলোচনা করেন। গণমাধ্যমে ওই জার্মান পর্যটকের ল্যাপটপ চুরির সংবাদ দেখে অমল সাহা বিষয়টি ছেলেকে জানান। পরে ছেলে অন্তর রোববার রাতে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী কাপুড়িয়াপট্টির নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ল্যাপটপ উদ্ধারের খবরটি ক্রিল ল্যান্ডারকে জানানো হলে তিনি নাটোর জেলা পুলিশ ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে দেশজুড়ে আলোড়ন ফেলা এই ঘটনার চার দিন পর কেন অমল সাহা ল্যাপটপটি পুলিশের হাতে তুলে দিলেন, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এর আগে বাংলাদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে এসে এই পর্যটক বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার হয়ে ভুলবশত বাংলাবান্ধা এক্সপ্রেসে চড়ে নাটোর স্টেশনে নেমে পড়েন। নাটোর থেকে দর্শনা বর্ডার হয়ে তাঁর ভারতে যাওয়ার কথা ছিল। এ সময় পুলিশ ও সংবাদকর্মীরা তার প্রতি আন্তরিকতা প্রদর্শন করায় তিনি খুশি হন।
স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষার সময় হলুদ ভেস্ট পরিহিত এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে ক্রিল ল্যান্ডার নিজের মালামাল ওই যুবকের হেফাজতে রেখে টিকিট কাটতে গেলে অভিযুক্ত ব্যক্তি ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে চম্পট দেয়। এ নিয়ে তিনি নাটোর থানায় অভিযোগ দায়ের করলে তাঁকে নিরাপত্তার স্বার্থে প্রথমে রাজশাহী ও পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীতে অবস্থান করছেন। এদিকে মালামাল নিয়ে চম্পট দেওয়া অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর ও আব্দুলপুর স্টেশনসহ বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া ওই অভিযুক্তের ছবি সংবলিত পোস্টার সাটিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। এদিকে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারী ও তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এসআরবি-৫ সিপিসি-২ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তের চেহারা শনাক্ত হওয়ার পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ জনবহুল এলাকায় ওই যুবকের ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগিয়েছে এসআ। এজন্য তিনি নাটোর রেলস্টেশনে প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন।