1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে বাংলাদেশের শ্রমবাজার নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে জখমের ঘটনায় আটক ৪ ছয় মারার মেমোরি আছে, অনুশীলন লাগবে না: সাব্বির অক্সিজেন জটিলতায় আটকে গেল মালয়েশিয়া এয়ারলাইনসের ৭৮ যাত্রী নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের তীব্র নিন্দা ড. ইউনূসকে হেনস্থা ও অপপ্রচারের ঘটনায় ১২ উপদেষ্টার নিন্দা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের মিছিল মাদক ছেড়ে তরুণদের খেলাধুলায় আসার আহ্বান এমপি সান্টুর আফগানদের বিপক্ষে জয় হাতছাড়ায় হতাশ অধিনায়ক শান্ত

রোনালদো-কার্লোসের ক্লাবের ৩৫ বছর পর ঐতিহাসিক সাফল্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও এবং রবার্তো কার্লোসের যৌথ মালিকানাধীন ক্লাব ইন্টার দে লিমেইরা অর্জন করেছে এক অনন্য সাফল্য। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিলের ফুটবলের তৃতীয় বিভাগ (সেরি সি) থেকে দেশটির দ্বিতীয় বিভাগে (সেরি বি) উত্তীর্ণ হয়েছে সাও পাওলোর এই ঐতিহ্যবাহী ক্লাবটি। সেরি সির নাটকীয় শেষ রাউন্ডে হারের স্বাদ পেলেও দীর্ঘ ৩৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ঐতিহাসিক সাফল্য পেল দলটি।

সেরি সির নাটকীয় শেষ রাউন্ডের ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন ফেরোভিয়ারিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে পরাজিত হয় ইন্টার দে লিমেইরা। তবে নিকটতম প্রতিদ্বন্দ্বী দলগুলো নিজেদের ম্যাচে ড্র করায় পয়েন্ট টেবিলের হিসেব-নিকেশে ক্লাবটির পদোন্নতি নিশ্চিত হয়ে যায়। গ্রুপ ‘বি’-এর চূড়ান্ত তালিকায় ব্রুসকে গোল ব্যবধানে পেছনে ফেলে দ্বিতীয় স্তরে নিজেদের জায়গা পাকা করে নেয় তারা।

কিংবদন্তি এই দুই সাবেক তারকার করপোরেট মালিকানায় আসার পর থেকেই ক্লাবটির সার্বিক পারফরম্যান্সে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। ক্লাবের এমন ঐতিহাসিক অর্জনের পর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমর্থক ও কর্তৃপক্ষের উদযাপনের বার্তা প্রকাশ করা হয়।

ক্লাবটির অন্যতম বিনিয়োগকারী রোনালদো নাজারিও সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দ ভাগ করে নেন। তিনি ক্লাবের পদোন্নতির খবরটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনপ্রকাশ করে তিনটি হাততালির ইমোজিসহ উচ্ছ্বসিত কণ্ঠে লেখেন, ‘ভামো’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun