1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে মঙ্গলবার (১৩ই অক্টোবর) দুপুর ১২টার সময় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, প্লাস্টিকের ব্যবহার কমানো, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, মানব পাচার প্রতিরোধ, আত্মহত্যার প্রবণতা রোধ এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া স্কুলের ছেলে-মেয়েদের মোবাইল ফোন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়।

আইনশৃঙ্খলা কমিটির এ মাসিক সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার ওসি সোলায়মান শেখ, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun