1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বাংলাদেশে হোন্ডার নতুন ডিও স্কুটার: দাম ও বিশেষ ফিচার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শহরের ব্যস্ত জীবনে যাতায়াত সহজ ও আরামদায়ক করার লক্ষ্য নিয়ে নতুন ডিও (Dio) স্কুটার বাজারে নিয়ে এসেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। সম্প্রতি রাজধানীতে ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে আয়োজিত এক অনুষ্ঠানে ১১০ সিসির স্বয়ংক্রিয় গিয়ারের এই নতুন মডেলটির উদ্বোধন করা হয়। বর্তমানে দেশের সব অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার শোরুমগুলোতে স্কুটারটি পাওয়া যাচ্ছে এবং এর দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার টাকা।

নতুন এই স্কুটারে ব্যবহার করা হয়েছে ১১০ সিসির দক্ষ পিজিএম-এফ১ ইঞ্জিন। স্বয়ংক্রিয় গিয়ার ব্যবস্থার কারণে এটি চালানো বেশ সহজ। স্কুটারটির ওজন মাত্র ১০১.৫ কেজি, আসনের উচ্চতা ৭৬৫ মিলিমিটার এবং প্রস্থ ৬৮০ মিলিমিটার, যা যানজটে চলাচলের জন্য অত্যন্ত সুবিধাজনক। এটি ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং ইম্পেরিয়াল রেড মেটালিক—এই তিন রঙে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের জন্য এতে দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটারের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি পাঁচটি ফ্রি সার্ভিস ও দুটি পেইড সার্ভিসের সুবিধাও থাকছে।

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে স্কুটারটিতে ১৮ লিটারের আন্ডার-সিট স্টোরেজ, ওপেন গ্লাভবক্স ও ফ্লোরবোর্ড স্পেস রাখা হয়েছে। মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য এতে যুক্ত করা হয়েছে ১৫ ওয়াটের আধুনিক টাইপ-সি চার্জিং পোর্ট। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনন্দিন ব্যবহারের সুবিধার্থে এ স্কুটারের আসনের নিচে রয়েছে ১৮ লিটারের স্টোরেজ, ওপেন গ্লাভবক্স ও ফ্লোরবোর্ড স্পেস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, বাংলাদেশের বাজারে দুই চাকার যানের ক্ষেত্রে এটি একটি নতুন অধ্যায়। তরুণদের পাশাপাশি যারা নতুন স্কুটার চালানো শুরু করছেন বা দৈনন্দিন যাতায়াতের জন্য নির্ভরযোগ্য বাহন খুঁজছেন, তাদের জন্যই এটি তৈরি। চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান জানান, কম ওজন, নিচু আসন ও চমৎকার নকশার কারণে নতুন ডিও স্কুটারটি জ্বালানি সাশ্রয়ী এবং যানজটে বেশ নিয়ন্ত্রিত রাইড নিশ্চিত করে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও সুসুমু মরিসাওয়া বলেন, ‘আমরা বাংলাদেশে দুই চাকার যানবাহনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছি। তরুণদের পাশাপাশি নারী–পুরুষ এবং প্রথমবারের মতো মোটরসাইকেল বা স্কুটার চালাচ্ছেন, এমন ব্যক্তিরাও দৈনন্দিন জীবনের উপযোগী পরিবহন খুঁজছেন।’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun