1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ লামায় তিন দিন ধরে নিখোঁজ তিন কিশোরী চার খাতে সংস্কারে মিলবে লাখ লাখ কর্মসংস্থান: বিশ্বব্যাংক নেত্রকোনায় মারামারির মামলায় দুই শিক্ষিকা সাময়িক বরখাস্ত সদস্যদেশগুলোকে ৩০৫ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশও পাবে ছারপোকার উপদ্রবে কোয়ান্টাসের ফ্লাইট বাতিল চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী কুয়াকাটায় বৌদ্ধ বিহারে হামলা, দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ সরকারের কাজে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ কমিটির সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল

নেত্রকোনায় মারামারির মামলায় দুই শিক্ষিকা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার মদনে বাড়িওয়ালার ওপর হামলার ঘটনায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষিকারা মারামারির মামলায় কারাগারে থাকায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ সিদ্ধান্ত গ্রহণ করে। বরখাস্ত হওয়া শিক্ষিকারা হলেন—পশ্চিম জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা আক্তার লাবনী এবং ফচিকা মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা আক্তার স্মৃতি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আজম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মদন উপজেলার জাহাঙ্গীরপুর কোর্ট বিল্ডিং এলাকায় কলেজ প্রভাষক গিয়াস মাহমুদের বাসায় তার স্ত্রী নুসরাত জাহান ও শাশুড়ি রোকেয়া আক্তার থাকেন। গত ৫ অক্টোবর বিকেলে বাসায় নুসরাত জাহান ফিরে দেখেন, তাদের ভাড়াটিয়া হাফছা আক্তারের সঙ্গে বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আফরোজা আক্তার স্মৃতি, লায়লা আক্তার লাবনী, তাদের মা মিলন আক্তার ও বোন ইতালী আক্তার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। এ সময় তারা নুসরাত জাহান ও তার ক্যানসার আক্রান্ত মা রোকেয়া আক্তারকে মারধর করেন। হামলায় দীনা আক্তার নামের আরও এক শিক্ষিকা আহত হন এবং বৃদ্ধা রোকেয়া আক্তারের হাত ভেঙে যায়। ই-মেইল দেখার পর বিস্তারিত জানা যাবে।

ঘটনার পরদিন ৬ অক্টোবর গিয়াস মাহমুদ বাদী হয়ে মদন থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত দুই শিক্ষিকা ও তাদের মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী তারা যেদিন থেকে কারাগারে আছেন, সেদিন থেকেই এই বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা জানান, জেলা অফিস থেকে ই-মেইলের মাধ্যমে চিঠির বিষয়ে অবহিত করা হতে পারে, যা পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun