1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারের কাজে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ কমিটির সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল ‎সাভারে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরামকোর সদর দপ্তরে হুতি বিদ্রোহীদের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি হরমুজ প্রণালিতে দুই বাণিজ্যিক জাহাজে রহস্যময় বস্তুর আঘাত ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি নিউইয়র্কে নিখোঁজের পাঁচ দিন পর কাজী খোকনের বিদায় ইয়েমেনে তেল স্থাপনায় সৌদি জোটের বিমান হামলা কাতার আমিরের হুশিয়ারি: উপসাগরীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বে কোনো আপস

‎সাভারে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

‎‎ঢাকার সাভারে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন, পরকীয়ায় জড়িত থাকা এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন বিথি আক্তার নামে এক নারী। নিজের ও দুই সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত স্বামীর বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।‎‎ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাভার থানা রোড এলাকার লন্ডনাস রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরেন বিথি আক্তার।‎‎

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রায় নয় বছর আগে ভিষান তালুকদারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বিথির দাবি, বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দেওয়া হতো এবং স্বামীর অনৈতিক সম্পর্কের বিষয়ে প্রতিবাদ করলেই তাকে মারধর করা হতো।‎‎বিথি আক্তারের অভিযোগ, তার স্বামী বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িত এবং ইমো ও মেসেঞ্জারের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। এসব বিষয়ে আপত্তি জানালে তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যেত। একাধিকবার তাকে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।‎‎দুই সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে দীর্ঘদিন সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে জানান বিথি। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় ছয় মাস আগে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি।‎‎

সংবাদ সম্মেলনে বিথি আরও অভিযোগ করেন, বাবার বাড়িতে চলে যাওয়ার পরও তাকে হয়রানি করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের আদালতে চুরির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে, যেগুলোকে তিনি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন। পাশাপাশি তার বাবার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া এবং ক্ষতি করার ভয় দেখানোর অভিযোগও তোলেন তিনি।‎‎সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন বিথি আক্তার। তিনি বলেন, নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চান তিনি।‎‎বিথি আক্তার তার অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিজের ও দুই সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।‎‎‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun