1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ড. ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যা বললেন সিদ্দিকুর রহমান টঙ্গীতে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ম্যানইউ কর্তাদের ওপর লিসান্দ্রোর তোপ, সমালোচনায় রুনি সুন্দরবন ও উপকূলীয় পানির সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি শেখ হাসিনাকে ধরা ভূতে বিএনপিকেও ধরেছে: মামুনুল হক ফ্লাইট ছিনতাইয়ের ষড়যন্ত্র: আটক দুই মালদ্বীপের পাইলট কাতারে কৃষিভিত্তিক আলোকচিত্র প্রতিযোগিতা: থাকছে লাখ রিয়াল পুরস্কার মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে বাংলাদেশের শ্রমবাজার নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে জখমের ঘটনায় আটক ৪ ছয় মারার মেমোরি আছে, অনুশীলন লাগবে না: সাব্বির

টঙ্গীতে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গী বেক্সিমকো রোডের ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারখানার চারতলা ভবনের চতুর্থ তলায় এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা ওষুধ তৈরির কাঁচামালের গুদামসহ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে এবং আরও আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরো ৮ ইউনিট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun