1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে আলোচনার উদ্যোগ গাজায় মৃত্যুর ঘটনা ও অপরাধীদের বিচারের দাবি কাতারের আমিরের ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য ধামরাই থানার শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা‎‎ ড. ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যা বললেন সিদ্দিকুর রহমান টঙ্গীতে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ম্যানইউ কর্তাদের ওপর লিসান্দ্রোর তোপ, সমালোচনায় রুনি সুন্দরবন ও উপকূলীয় পানির সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি শেখ হাসিনাকে ধরা ভূতে বিএনপিকেও ধরেছে: মামুনুল হক ফ্লাইট ছিনতাইয়ের ষড়যন্ত্র: আটক দুই মালদ্বীপের পাইলট

ধামরাই থানার শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা‎‎

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঢাকার ধামরাই থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধামরাই থানা চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ‎‎ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। ‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহাম্মেদ, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম ও ধামরাই থানার ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম সহ উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা  মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগণ। ‎‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন বলেন প্রতিবারের ন্যায় এবারও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণ করা হবে। শারদীয় দূর্গাপুজার উৎসবে  যেন কোন ধরনের বিশৃঙ্খলা না হয় সেদিকে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun