1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় মারামারির মামলায় দুই শিক্ষিকা সাময়িক বরখাস্ত সদস্যদেশগুলোকে ৩০৫ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশও পাবে ছারপোকার উপদ্রবে কোয়ান্টাসের ফ্লাইট বাতিল চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী কুয়াকাটায় বৌদ্ধ বিহারে হামলা, দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ সরকারের কাজে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ কমিটির সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল ‎সাভারে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরামকোর সদর দপ্তরে হুতি বিদ্রোহীদের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

সদস্যদেশগুলোকে ৩০৫ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশও পাবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিশ্ব ফুটবলের উন্নয়নে সদস্যদেশগুলোর জন্য বড় অংকের আর্থিক সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ফিফা। ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চার বছরে প্রতিটি সদস্যদেশের ফুটবল ফেডারেশনকে আড়াই কোটি মার্কিন ডলার করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০৫ কোটি টাকা। প্রস্তাবটি পাস হলে এই তহবিল পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, আগামী চার বছরে ফুটবলের উন্নয়নে সদস্য সংস্থা, মহাদেশীয় কনফেডারেশন ও অংশীজনদের জন্য মোট ৬৩৫ কোটি মার্কিন ডলার বা প্রায় ৭৭ হাজার ৮৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এর আগে ২১১টি সদস্যদেশের ফুটবল উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে চার বছরের জন্য ১ কোটি ডলার দেওয়ার পরিকল্পনা করেছিল ফিফা। নতুন এই প্রস্তাব কার্যকর হলে ফেডারেশনগুলোর জন্য বরাদ্দ আড়াই গুণ বৃদ্ধি পাবে। ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের বাণিজ্যিক সাফল্য থেকে অর্জিত অর্থ ফুটবলের উন্নয়নে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ফিফা। এজন্য সংস্থার সঞ্চয় থেকে ৩৫০ কোটি ডলারের বেশি বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ছয়টি মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের প্রতিটিকে ৯ কোটি ৯০ লাখ ডলার করে দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। বাংলাদেশের ফুটবলে কী প্রভাব পড়তে পারে।

ফিফা জানিয়েছে, নতুন এই অর্থায়ন পরিকল্পনায় নারী ও যুব ফুটবলের উন্নয়নে বিশেষভাবে জোর দেওয়া হবে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ২০২৭ থেকে ২০৩০ মেয়াদে ফুটবল উন্নয়নে অর্থ বিতরণের পরিমাণ দ্বিগুণের বেশি ছাড়িয়ে যাবে। প্রস্তাবিত আর্থিক পরিকল্পনাটি আগামী ডিসেম্বরে ফিফা কাউন্সিলে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এরপর তা ২০২৭ সালের মার্চে ফিফার ৭৭তম কংগ্রেসে চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে। এছাড়া বিশ্বকাপ থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর গোপনে ২১ কোটি টাকা বাড়তি আয় করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দেশের ফুটবলের অবকাঠামো উন্নয়ন, বয়সভিত্তিক দল গঠন ও পরিচর্যা, তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া এবং নারী ফুটবলের উন্নয়নের মতো খাতগুলোতে এই অর্থ কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে। তবে অর্থ কোন কোন খাতে কীভাবে ব্যয় করা হবে, তা নির্ভর করবে ফিফার বরাদ্দ ও ব্যবহারের নীতিমালা এবং বাফুফের পরিকল্পনার ওপর। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, প্রস্তাবটি গৃহীত হলে ২০২৭–৩০ মেয়াদে ফুটবল উন্নয়নে অর্থ বিতরণের পরিকল্পিত পরিমাণ দ্বিগুণের বেশি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun