1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

জীবননগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রি. জে. মাহমুদুল হাসান

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের হালদারপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডেয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি। বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) বিকালে তিনি এ পরিদর্শনে আসেন। এসময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডেয়ার জেনারেল মাহমুদুল হাসান পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, নিরাপদ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করার জন্য বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন।

তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। পূজা উপলক্ষে সামগ্রীক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, মূল্যায়ন ও প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে গত ১০-১৪ অক্টোবর ২০২৬ তারিখে যশোর রিজিয়নের বিজিবি ইউনিট কর্তৃক ইতিমধ্যে দায়িত্বপূর্ণ এলাকায় রেকি সম্পন্ন করা হয়েছে। যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৬টি জেলায় ৩৭টি উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্তে ৮ কিলো মিটারের মধ্যে এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরে ২২২টি পূজামণ্ডপে বিজিবি মোতায়েন করা হবে। দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্প হতে পূজামণ্ডপ সমূহে বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun