1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাকি এনআরবি ব্যাংকে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে নিয়োগ ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন, সংঘর্ষের আশঙ্কা রিজেন্ট এয়ারওয়েজের সহযোগী প্রতিষ্ঠান এইচজি এভিয়েশন অবসায়নের নির্দেশ বাকুতে সিকা শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের গুরুত্বপূর্ণ আহ্বান সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য জানতে চিঠি কনস্যুলেটের মোটরসাইকেলের সামনে হাতে লেখা নম্বর প্লেট নিয়ে লিগ্যাল নোটিশ গজারিয়ায় নদীতে নিখোঁজ শিশুর সন্ধান মিলল ভোরে

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য জানতে চিঠি কনস্যুলেটের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মামলার নেপথ্যের কারণ ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানতে দেশটির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। গত বুধবার ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশির দণ্ড কার্যকর করা হয়। সৌদি গণমাধ্যমে এই খবর প্রকাশ পেলেও এ বিষয়ে বাংলাদেশ মিশনকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

জেদ্দা কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বৃহস্পতিবার ১৫ অক্টোবর এ সংক্রান্ত একটি চিঠি জেদ্দার পররাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছে। কনস্যুলেটের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দণ্ড কার্যকরের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে দূতাবাসকে জানানোর কথা থাকলেও সৌদি কর্তৃপক্ষ থেকে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য পাওয়া যায়নি।

মূলত মৃত্যুদণ্ড কার্যকরের কারণ, অভিযোগের ধরন, মামলার বিস্তারিত বিবরণ এবং আদালতের রায় সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠির মাধ্যমে বাংলাদেশ সরকার বিষয়টির আনুষ্ঠানিক ব্যাখ্যা ও মামলার দালিলিক তথ্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun