1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা: আসছে বড় ধরনের অস্থিরতা জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ডিম ও মুরগির দামে আকাশ-পাতাল ব্যবধান, লোকসানে খামারিরা রাষ্ট্রদূতকে ঢাকায় তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ হাসিনা ফিরে আসুক, মানুষ তার বিচার দেখতে চায় দুই শতাব্দী পেরিয়ে এখনো অপ্রতিদ্বন্দ্বী মুক্তাগাছার মণ্ডা চুয়াডাঙ্গায় তেল নিয়ে পালানোর সময় ৫ কিমি ধাওয়া করে একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা জামায়াতের: রিজভী

রাষ্ট্রদূতকে ঢাকায় তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগমুহূর্তে রাষ্ট্রদূতের এই পরিবর্তনের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করব। প্রধানমন্ত্রীর এই সফর নতুন জাপানি বিনিয়োগ তৈরিতে একটা ক্ষেত্র সৃষ্টি করবে বলে আমরা মনে করি।’।

শনিবার রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলন উপলক্ষে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো জাতীয় বা আন্তর্জাতিক ইস্যু নয়, বরং একটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কখন কোন রাষ্ট্রদূতকে ঢাকায় তলব করা হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব এখতিয়ারভুক্ত। শনিবার রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে জাতীয় সংলাপ অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দি‌কের কা‌ছে তিনি এ কথা বলেন।

জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এই সফরে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্যখাতে একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফর জাপানি বিনিয়োগ বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার আয়োজনে এই সংলাপটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun