1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

দামুড়হুদা অফিস
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটি ইটভাটার বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটি ইটভাটার বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জয়রামপুর শেখপাড়ায় দামুড়হুদা ওদুদ শাহ কলেজের অদুরে সনি ব্রিকস ইটভাটায় অভিযান পরিচালনা করে তার বিভিন্ন স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। পরে উপজেলার দর্শনায় দোয়েল ইটভাটায় অভিযান চালিয়ে সেটির স্থাপনাও ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে পরিচালিত উপজেলার অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun