1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় আহত ১২ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুই পোশাক কারখানা জীবননগরে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা নিজ উদ্যোগে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা, ছুটি ঘোষণা ৭ কারখানায় গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড,পাঁচ ইউনিটের চেষ্টায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে মহাসড়কে শ্রমিকদের অবস্থান, যান চলাচল বন্ধ গাজীপুরের কাশিমপুর কারাগারের কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশত্যাগের সময় পাবনার আ.লীগ নেতা আটক

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশত্যাগের সময় পাবনার আ.লীগ নেতা আটক

দর্শনা অফিস
  • প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মো. জাহাঙ্গীর হোসেন নামের পাবনার এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে চেকপোস্টের বহির্গমন ডেস্ক থেকে তাকে আটক করা হয়। আটক মো. জাহাঙ্গীর হোসেন পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বারুইপাড়া এলাকার মো. ইসমাইল সরদারের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ডেস্কে আসেন জাহাঙ্গীর হোসেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তার পাসপোর্ট (নম্বর: A03250974) ও ভ্রমণ ভিসা (নম্বর: VN3747122) যাচাই-বাছাই করেন। যাচাইকালে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং দুটি মামলার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গত ১৭ আগস্ট পাবনার আটঘরিয়া থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছিল।দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun