1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের কাশিমপুর কারাগারের কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশত্যাগের সময় পাবনার আ.লীগ নেতা আটক গাজীপুরের সফিপুরে সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের, নিহত নারী ও শিশু গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য, উৎপাদনে শ্রমিকেরা ৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায়

গাজীপুরের কাশিমপুর কারাগারের কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন চিকিৎসকেরা। পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার করে এসব বস্তু বের করা হয়। ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি রয়েছেন। কারাগার সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে হাসমত আলীকে উন্নত চিকিৎসার জন্য কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামের জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। গত ৪ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর পেটে অস্ত্রোপচার করা হয়। এ সময় চিকিৎসকেরা অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে থাকার সময় মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়। সিনিয়র জেল সুপার আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন ওই কয়েদি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। তিনি বলেন, বর্তমানে হাসমত আলীর শারীরিক অবস্থা ভালো। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun