1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায় গাজীপুরে বাসের পর এবার মহাসড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানে আগুন গাজীপুরের চন্দ্রায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পোশাকশিল্পে ন্যায্য রূপান্তর: নারী শ্রমিকদের কথা তুলে ধরতে সাংবাদিকদের কর্মশালা গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে চারটার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি। মোটরসাইকেলটিতে আগুন দেওয়ার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয়ও এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা নিজেরাই মোটরসাইকেলটি ফ্লাইওভারের ওপর নিয়ে আসে। এরপর সেটিতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। বাসন থানার উপপরিদর্শক (এসআই) নুরু মিয়া বলেন, কারা এবং কী উদ্দেশ্যে মোটরসাইকেলটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনার পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun