1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায় গাজীপুরে বাসের পর এবার মহাসড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানে আগুন গাজীপুরের চন্দ্রায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পোশাকশিল্পে ন্যায্য রূপান্তর: নারী শ্রমিকদের কথা তুলে ধরতে সাংবাদিকদের কর্মশালা গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১

পোশাকশিল্পে ন্যায্য রূপান্তর: নারী শ্রমিকদের কথা তুলে ধরতে সাংবাদিকদের কর্মশালা

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দেশের তৈরি পোশাকশিল্পে প্রযুক্তিগত পরিবর্তন, অটোমেশন ও পরিবেশবান্ধব শিল্পায়নের প্রক্রিয়ায় নারী শ্রমিকদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সংবাদমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে গাজীপুরে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) আয়োজিত এ কর্মশালায় গাজীপুরে কর্মরত বিভিন্ন মূলধারার গণমাধ্যমের ৫৫ জন সাংবাদিক অংশ নেন।এইচঅ্যান্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত অপরাজিতা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় কর্মশালার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন সি-ক্যাবের নির্বাহী পরিচালক জেইন মাহমুদ।কর্মশালায় তৈরি পোশাকশিল্পে নারী শ্রমিকদের অবদান, তাঁদের জীবন-জীবিকার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং শিল্প খাতে প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কার্বন নিট-জিরো লক্ষ্যমাত্রা অর্জন, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং এ প্রক্রিয়ায় শ্রমিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়।আলোচনায় বলা হয়, তৈরি পোশাকশিল্পে অটোমেশন ও প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমবাজারেও পরিবর্তন আসছে। এ পরিবর্তনের ফলে নারী শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি দক্ষতা, কর্মসংস্থান ও জীবিকার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ দেখা দিতে পারে। তাই শিল্পের এই পরিবর্তন যেন শ্রমিকদের স্বার্থ ও অধিকার অক্ষুণ্ন রেখে হয়, তা নিশ্চিত করা জরুরি।কর্মশালায় সংবাদ পরিবেশনায় নারী শ্রমিকদের নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ও গতানুগতিক উপস্থাপনার বাইরে আসার ওপর গুরুত্ব দেওয়া হয়। তাঁদের শুধু শ্রমিক হিসেবে নয়, বরং শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংবাদ প্রতিবেদনে জেন্ডার-সংবেদনশীল ভাষার ব্যবহার এবং নারী শ্রমিকদের অভিজ্ঞতা, অবদান ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে যথাযথ গুরুত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়।জেইন মাহমুদ ন্যায্য রূপান্তর, কার্বন নিট-জিরো লক্ষ্যমাত্রা এবং দেশের তৈরি পোশাকশিল্পের পরিবর্তনশীল প্রেক্ষাপট তুলে ধরেন। এসব বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি নারী শ্রমিকদের নিয়ে সংবাদ পরিবেশনার প্রচলিত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকেরা পোশাকশিল্পে নারী শ্রমিকদের বাস্তব অভিজ্ঞতা ও অধিকারসংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun