1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের সফিপুরে সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের, নিহত নারী ও শিশু গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য, উৎপাদনে শ্রমিকেরা ৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায় গাজীপুরে বাসের পর এবার মহাসড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানে আগুন গাজীপুরের চন্দ্রায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পোশাকশিল্পে ন্যায্য রূপান্তর: নারী শ্রমিকদের কথা তুলে ধরতে সাংবাদিকদের কর্মশালা গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য, উৎপাদনে শ্রমিকেরা

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। স্বাভাবিক পরিবেশে চলছে কারখানার উৎপাদন কার্যক্রম। কারখানা কর্তৃপক্ষের ভাষ্য, শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের পর পরিস্থিতি শান্ত হয়ে এলেও গত রোববার হঠাৎ গাজীপুর মহানগরীর নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, কাশিমপুর ও জরুন এলাকায় বিক্ষোভ দেখা দেয়। একই দিন গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও মেম্বারবাড়ী এলাকাতেও শ্রমিকেরা বিক্ষোভ করেন। এতে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বুধবার সকালে ওই কারখানাগুলোসহ শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিকেরা কাজে ফিরেছেন এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি করছেন। শ্রমিক অসন্তোষের জেরে যাতে নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun