1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় আহত ১২ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুই পোশাক কারখানা জীবননগরে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা নিজ উদ্যোগে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা, ছুটি ঘোষণা ৭ কারখানায় গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড,পাঁচ ইউনিটের চেষ্টায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে মহাসড়কে শ্রমিকদের অবস্থান, যান চলাচল বন্ধ গাজীপুরের কাশিমপুর কারাগারের কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশত্যাগের সময় পাবনার আ.লীগ নেতা আটক

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুই পোশাক কারখানা

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও কারখানায় ভাঙচুরের অভিযোগে গাজীপুরের কোনাবাড়ীতে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকেরা।বন্ধ কারখানা দুটি হলো এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড। কারখানা দুটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।এম এম নীটওয়্যার লিমিটেডের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের সহ.ব্যবস্থাপকের সই করা নোটিশে বলা হয়েছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যাহ্নবিরতির পর ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকেন। কর্তৃপক্ষের একাধিকবার অনুরোধের পরও তাঁরা কাজে অংশ নেননি। পরে বিভিন্ন উৎপাদন ফ্লোর থেকে শ্রমিকেরা নিচে নেমে ভাঙচুর চালিয়ে কারখানা ত্যাগ করেন।নোটিশে আরও বলা হয়, বুধবার (১১ নভেম্বর) সকালেও শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। এ সময় কারখানার ভেতরে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।এ পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় কারখানার সম্পদ এবং কর্মকর্তা-কর্মচারীদের জানমাল রক্ষায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে আরো উল্লেখ করেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কারখানা চালুর তারিখ জানানো হবে বলেও জানানো হয়েছে।এ বিষয়ে কারখানা দুটির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun