গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করার সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হয়েছেন ঢাকায় কর্মরত দৈনিক কালবেলার প্রতিবেদক মামুন।জানা গেছে, সাউন্ড গ্রেনেডের আঘাতে তাঁর বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়ের একটি বড় অংশের মাংস উঠে গেছে বলে জানা গেছে।পরে তাঁকে উদ্ধার করে গাজীপুরের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।কর্মরত সাংবাদিকের এমন আহত হওয়ার ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।