1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বস্তু মিলল গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে সাংবাদিক গুরুতর আহত মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন আটকে ৯তম বারের মতো বিশেষ স্বীকৃতি পেলেন এটিএসআই শাহাদাত হোসেন বিক্ষোভ-অবরোধে অচল গাজীপুরের শিল্পাঞ্চল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ

দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা ট্রেনের চালক (লোকোমাস্টার) ও তার সহকারীকে (এএলএম) এলোপাতাড়ি কুপিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। সোমবার দিবাগত রাত ৩টার পর দর্শনা জংশন আউটারে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মুরগি ফার্মের নিকট এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়।

আহত লোকোমাস্টার নজরুল ইসলাম বলেন, রাত ১টার দিকে ঈশ্বরদী থেকে তেলের খালি বিটিও ট্রেন নিয়ে খুলনা উদ্দেশ্যে যাত্রা শুরু করি। রাত ৩ টার পর ঢাকাগামী নকশিকাঁথা ট্রেনের সাথে ক্রসিংয়ের জন্য দর্শনা জংশন আউটার দাঁড়ানোর পর ৪-৫ জনের একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনে উঠে জানালার গ্লাস ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় তারা এলোপাতাড়ি কোপ মেরে আমাকে ও আমার সহকারীকে জখম করে মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও আমাদের ব্যবহৃত জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে আমরা ট্রেন নিয়ে উথলী রেলস্টেশনে চলে আসি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

ট্রেনের গার্ড মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, রাত ১টার সময় ঈশ্বরদী শেড থেকে পিএসআইকে সিক্স ডাউন ট্রেন নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা করি। পথিমধ্যে রাত ৩টা ১০ মিনিটে দর্শনা জংশনে আউটসাইড হয় ট্রেনটি। আউটসাইড হওয়ার পর এলএম সাহেবের সঙ্গে যোগাযোগ করি। পরে জানতে পারি কিছু দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে এলএমকে আক্রমণ করেছে। একথা শোনার পর সেখানে গিয়ে তিনি দেখি এলএমের হাতে দুই-তিন জায়গায় ইনজুরি হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি নিয়ে উথলী থেকে খুলনার উদ্দেশ্য যাত্রা শুরু করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun