1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বস্তু মিলল গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে সাংবাদিক গুরুতর আহত মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন আটকে ৯তম বারের মতো বিশেষ স্বীকৃতি পেলেন এটিএসআই শাহাদাত হোসেন বিক্ষোভ-অবরোধে অচল গাজীপুরের শিল্পাঞ্চল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ

বিক্ষোভ-অবরোধে অচল গাজীপুরের শিল্পাঞ্চল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাঘেরবাজার, ভবানীপুর ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত বাঘেরবাজার ও ভবানীপুর এলাকায় উত্তেজনা অব্যাহত ছিল। তবে মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকার পরিস্থিতি দুপুরের দিকে স্বাভাবিক হয়ে আসে। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বাঘেরবাজার ও ভবানীপুরসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সুপার আরও বলেন, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে এ পর্যন্ত ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun